জাতীয় ফিচার

বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদা জিয়াকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি (খালেদা জিয়া) অসুস্থ, বয়োবৃদ্ধ। তার ভাই, বোনের জামাই আমাদের কাছে এসেছিল, আমরা মানবিক কারণে তার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছি। কিন্তু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বেগম খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যে দলের জন্ম অবৈধ ক্ষমতা দখলকারীদের হাতে; তারা আবার গণতন্ত্র কী উদ্ধার করবে, সেটাই আমার প্রশ্ন। বিএনপির দলটিতে মাথা কোথায়? তারা তো সবাই পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি। এরা ক্ষমতায় এলে, দেশটাকে কোথায় নেবে, তা কী ভেবেছে দেশবাসী? আর যারা এদের (বিএনপি) কথায় নাচে, তারা জ্ঞান-বুদ্ধি কোথায় রাখে আমি বুঝতে পারি না।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন দেশে দুটো সরকার ছিল। একটা খালেদা জিয়ার সরকার আরেকটি হাওয়া ভবনের সরকার। বিএনপি এখন ক্ষমতায় থাকলে ভ্যাকসিন তো দূরের কথা, হাওয়া ভবনে গিয়ে, হাওয়া হয়ে যেতো ভ্যাকসিন! লাশের পর লাশ পড়ে থাকতো।

আন্দোলনের বিষয়ে বিএনপি নেতাদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কোনো অরাজকতা করলে তাদের উচিত শিক্ষা দেয়া হবে। বিএনপি যদি আর একটা মানুষের গায়ে হাত দেয় তাহলে তাদের ছাড়া হবে না। যেমন কুকুর, তেমন মুগুর না হলে তো চলবে না!

আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র